রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক জটিলতা আরও বেড়েছে। সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি। শনিবার (২৯ নভেম্বর) ভোর সাড়ে ৪টায় এ তথ্য জানা গেছে। এ নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠায় হাসপাতালের আঙ্গিনায় ভিড় বাড়ছে নেতাকর্মীদের।
শুক্রবার (২৮ নভেম্বর) মধ্যরাত থেকেই তার শারীরিক খোঁজ-খবর নিতে সেখানে ছুটে যান শীর্ষ নেতারা। গিয়েছেন সরকারের প্রতিনিধিরাও। ইতোমধ্যে গণমাধ্যমগুলোতেও খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি ও চিকিৎসদের ব্রিফ নিয়ে নিয়মিত আপডেট জানানো হচ্ছে। বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনা করে প্রধান উপদেষ্টাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও বিবৃতি দিয়েছেন।মধ্যরাতে হাসপাতালে বিএনপির শীর্ষ নেতারা
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার খোঁজ-খবর নিতে শুক্রবার রাত থেকেই এভার কেয়ার হাসপাতালে যান শীর্ষ নেতারা। এর মধ্যে রাত পৌনে ১২টায় সেখানে গিয়েছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় বিএনপি মহাসচিব জানান, দলীয় চেয়ারপারসনের অবস্থা সংকটাপন্ন। তিনি খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর দোয়া কামনা করেন।
এছাড়াও রাত ২টায় হাসপাতালে যান দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি জানান, খালেদা জিয়াকে সালাম দেওয়ার পর মাথা নাড়িয়েছেন। তবে জ্ঞান
ননননননন
0 Comments