জিল্লুরের প্রথম সেঞ্চুরি
প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম সেঞ্চুরি পেয়েছেন চট্টগ্রাম বিভাগের জিল্লুর রহমান। মাত্রই দ্বিতীয় ম্যাচ খেলতে নামা ২১ বছর বয়সী ব্যাটসম্যান প্রথম দিন শেষে অপরাজিত ১০৫ রানে। তাঁর দল চট্টগ্রাম রংপুরের বিপক্ষে ৬ উইকেটে ২৭০ রান তুলে দিন শেষ করেছে।
চট্টগ্রাম ৬৬ রানে ৩ উইকেট হারানোর পর চতুর্থ উইকেটে ১৪৮ রানের জুটি গড়েন জিল্লুর ও ইয়াসির আলী। চট্টগ্রাম অধিনায়ক ইয়াসির আউট হয়েছেন ৭৭ রানে।
প্রথম শ্রেণির ক্রিকেটে সাত মৌসুমের সেঞ্চুরি-খরা আগের ম্যাচেই কাটিয়েছেন আল আমিন জুনিয়র। এবার ময়মনসিংহ বিভাগের হয়ে খেলা সেই আল আমিন আজ সিলেট একাডেমি গ্রাউন্ডে বরিশাল বিভাগের বিপক্ষে ষষ্ঠ রাউন্ডের প্রথম দিনটি শেষ করেছেন ৭০ রানে অপরাজিত থেকে। ১২০ রানের সপ্তম উইকেট জুটিতে তাঁর সঙ্গী আবু হায়দার অপরাজিত ৮৬ রানে। ৬৪ বলের ইনিংসে ৭টি চার ও ৬টি ছক্কা মেরেছেন হায়দার। ১২৯ বলের ইনিংসে আল আমিনের চার ৭টি।জিতে ব্যাটিং নেওয়া ময়মনসিংহ ১৭ রানেই হারিয়ে ফেলে দুই ওপেনার মোহাম্মদ নাঈম ও মাহফিজুল ইসলামকে। এরপর আমিনুল ইসলাম (২৪) ও আরিফুল ইসলাম (৪৮) ৭১ রানের জুটি গড়েন। ৩ রানের মধ্যে দুজনের বিদায় নিলে আবার চাপে পড়ে যায় ময়মনসিংহ। দিন শেষে সেই চাপ দূর করেছেন আল আমিন ও আবু হায়দার।


0 Comments